মোঃ নুরুজ্জামান, শাজাহানপুর (বগুড়া )প্রতিনিধি //
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, তিনি মাঝিড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



