ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শান্তিগঞ্জে জমিয়ত নেতার মৃত্যু তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    admin
    September 6, 2025 9:27 pm
    Link Copied!

    ফখরুল ইসলাম ফাহিম, শান্তিগঞ্জ প্রতিনিধি:

    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী (রাহ.)-এর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    আজ শনিবার দুপুর ২.০০ ঘটিকার সময় জমিয়ত, যুব জমিয়ত, ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শান্তিগঞ্জ বাজারে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জমিয়ত সহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।

    আহমেদ সাইদ এর সঞ্চালনায় ও শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মিছিলে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। তিনি বলেন, “শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী একজন আলেমে দ্বীন ছিলেন। তাঁর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, আব্দুল্লাহ গাজীনগরী, যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলার সভাপতি গাজী আবুল কালাম, জয়কলস জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক, আরশদ নোমান, ছাত্র জমিয়ত সভাপতি মাওলনা ছালিক বিন রফিক সহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের আলিম প্রিয় জনতা।
    ক্বারী সিরাজুল ইসলাম এর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্তী ঘোষণা করেন।

    বিক্ষোভ মিছিলে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আরও বলেন, খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবং জেলা থেকে নির্দেশনা অনুযায়ী আগামীকাল বিকাল ৩টা থেকে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে রোড দিরাই রাস্তা পয়েন্ট ব্লকেড থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST