ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষাক্ষেত্রে নারী সমজের উন্নতি ব্যতিত উন্নত জাতি গড়া সম্ভব নয়। — মীর হেলাল

    admin
    November 29, 2025 6:17 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রাম-০৫ ( হাটহাজারী -বায়েজিদ আংশিক) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় আলোচনা সভা ও শোকরানা মাহফিলের আয়োজন করেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।

    শনিবার (২৯ নভেম্বর) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও শোকরানা মাহফিলে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাইফুলের সঞ্চালনায় ও আরেফিন সাইফুলের সভাপতিত্বে আলোচনা সভা ও শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম -০৫ ( হাটহাজারী- বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

    আলোচনা সভা ও শোকরানা মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব এম এ শুক্কুর, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও মেখল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম।

    ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের উন্নয়ন ব্যাতিত একটি উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। নারীদের ভূমিকা রাখতে হবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতিতে। আর এটা শিক্ষা ছাড়া সম্ভব নয়। তিনি অসুস্থ দেশনেত্রী, জাতির পরম নির্ভরযোগ্য অভিভাবক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘ জীবন কামনা করে সকলের দোয়া কামনা করেন।

    প্রধান বক্তা বলেন, আমরা ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠাতে পারলে তিনি আমাদের মন্ত্রীত্ব উপহার দিতে পারবেন।
    যেটি হাটহাজারী তথা পুরো চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    তাই এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদের।

    উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ছাত্রী পরিষদের সকল সদস্য, বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST