ঢাকাFriday , 31 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিবির সভাপতির..

    admin
    October 31, 2025 10:40 am
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।
    ‎
    ‎বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
    ‎
    ‎তিনি আরও বলেন, গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। এই ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে। সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।
    ‎
    ‎তিনি নবীন শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগদানের আহ্বান জানিয়ে তাদের হাতে গাইডলাইন লিফলেট ও পবিত্র আল-কোরআন শরীফ তুলে দেন।
    ‎
    ‎কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, অধ্যাপক ড. কামরুল হাসান, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST