ঢাকাThursday , 26 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জের শাহাবাজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

    admin
    February 26, 2026 7:55 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী। এর ধারাবাহিকতায় ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদ সদস্য ড. কেরামত আলীর সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহাবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে শাহাবাজপুর ইউনিয়ন আমির তোজাম্মেল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ জোবাযের এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ঐতিহাসিক সোনামসজিদ ও শাহ্ নিয়ামতুল্লাহ র: এর মাজার শরীফের রাস্তাসহ প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেন।

    উপস্থিত বক্তারা বলেন,পরিস্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অংঙ্গ। এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST