ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    admin
    July 7, 2026 3:15 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    প্রধান অতিথি ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য রাষ্ট্রীয় সফরে ইরানে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার নায়েব আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম ও সেক্রেটারি বাবুল ইসলাম উপাস্থিত থেকে সেলাইমেশিন বিতরণ করেন এবং তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

    বক্তারা বলেন, সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়, বরং এটি অসচ্ছল নারীদের স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST