ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তরুণদের উৎসব ও নারী উদ্যোক্তা মেলা ২০২৫ উদ্বোধন

    admin
    November 4, 2025 9:43 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তরুণদের উৎসব ২০২৫ ও নারী উদ্যোক্তা মেলা ২০২৫। উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ মেলা।

    মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, হস্তশিল্প, দেশীয় পোশাক, খাদ্যদ্রব্যসহ নানা ধরনের স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় চলছে। উদ্যোক্তা সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি—এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে এবারের মেলা।

    প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলায় নারী উদ্যোক্তাদের পাশাপাশি তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডও তুলে ধরা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, বিআরডি কর্মকর্তা শাহিন আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST