মোসা বেবিয়ারা খাতুন
,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ইউএনও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।


