মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিটে
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ – ১ আসনের ঐতিহাসিক সোনা মসজিদ তোহাখানা শাহ্ নিয়ামততুল্লাহ আলিম মাদ্রাসার ভোট কেন্দ্রটিসহ বেশ কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান
এই সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ,
সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ কাজল রানা, অত্র মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ ও শিবগঞ্জ থানা পুলিশসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কর্মীরা ।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন অস্বাভাবিক নির্বাচন থেকে দেশকে বের করে আনতেই এবার স্বাভাবিক অংশগ্রহণ মূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই কমিশন
তিনি আরো বলেন নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ । এই নির্বাচনকে ইতিহাসের সেরা শান্তিপূর্ন নির্বাচন করার লক্ষ্যে প্রতিটি আসনের কেন্দ্র গুলো পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন ।
সব মিলিয়ে হাবিবুর রহমানের স্পষ্ট বার্তা এই নির্বাচন শুধু একটি ভোট নয় এটি দেশের গনতন্ত্রের ভবিষ্যতে নির্ধারণ করবে তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলেন
নির্বাচনী পরিবেশ ভালো রাখতে স্থানীয়দের সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন ।



