ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা–২০২৫ বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত

    admin
    November 24, 2025 10:19 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫’ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সমবার (২৪ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. আজাহার আলী।

    এসময় উপজেলার সার ডিলার নিয়োগ, ডিলারদের কার্যক্রম তদারকি, কৃষকদের মাঝে সঠিক সময়ে সঠিক পরিমাণ সার সরবরাহ নিশ্চিতকরণ এবং নতুন নীতিমালার কার্যকর বাস্তবায়ন বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

    সভায় বক্তারা বলেন, সার বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রণীত নতুন নীতিমালা কৃষকদের উপকারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানানো হয়।

    সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, মনিটরিং কমিটির সদস্য, জন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ডিলাররা উপস্থিত ছিলেন।নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আগামী মৌসুমে কৃষকরা যাতে নির্বিঘ্নে সার পেতে পারে, সে বিষয়ে সভায় নানা দিকনির্দেশনা দেয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST