ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালী

    admin
    June 15, 2026 3:55 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন
    (চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    শিবগঞ্জের মোহনবাগে গৃহপরিচারিকা ১৫ বছরের অসহায় নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের আয়োজনে সাধারণ শিক্ষার্থী, নয়নীর স্বজন ও বিভিন্ন পেশার শতাধিক জনের একটি রালী সোমবার (১৫ জুন) সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী শিষ মোহাম্মদ, সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ ও কাউসার ও নিহত নয়নীর
    আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী, সোহবুল হক এবং মোস্তাক।
    সমাবেশে বক্তারা বলেন, অসহায় নয়নী ধর্ষণ ও হত্যাকাণ্ডকে নিয়ে নানা ধরণের নাটক চলছে। বিভিন্ন স্থান থেকে প্রভাবশালী ও ক্ষমতাবানদের চেষ্টা তদবিরের কারণে পুলিশ মামলার তদন্ত ও বাকী আসামীদের ধরতে বিভিন্ন টালবাহানা করছে। এমনকি মামলা গ্রহনে বাদীপক্ষকে চরম হয়রানী করেছে।অবশেষে আমরা গিয়ে মামলা করিয়েছি।আমরা আরো জেনেছি যে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের দাবী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাদীসহ নয়নীর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান তাদের অভিযোগ অস্বীকার করে বলেন পুলিশ কারো দ্বারা প্রভাবিত না হয়ে সর্বদা নিরপেক্ষভাবে কাজ করে। তিনি আরো বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST