ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবিরকে যত কোনঠাসা করার চেষ্টা করেছে শিবির তত নতুনত্ব নিয়ে এসেছে- সিবগাতুল্লাহ সিবগা

    admin
    November 4, 2025 10:06 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর বগুড়া প্রতিনিধি//

    ছাত্রশিবির বৃহত্তর স্বার্থে যেকোন সংকটে সর্বোচ্চ ভুমিকা রাখার চেষ্টা করেছে। যুগে যুগে ছাত্রশিবিরকে যত কোনঠাসা করার চেষ্টা করেছে ছাত্রশিবির তত নতুনত্ব নিয়ে এসেছে। বগুড়া অঞ্চলের বাছাইকৃত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

    মঙ্গলবার(৪ নভেম্বর)বগুড়া শহরের এক অডিটরিয়ামে বগুড়া অঞ্চলের ৫ টি জেলার ৮ টি শাখার বাছাইকৃত দুই শতাধিক সাথীদের নিয়ে দিনব্যাপী এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

    কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মু. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এর সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি ও
    সাবেক দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST