পাবনা, প্রতিনিধি:
ধানের শীষের একজন মনোনয়নপ্রত্যাশীর পক্ষ থেকে বিএনপির অপর এক মনোনয়নপ্রত্যাশী শের আলী খান স্বপনের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যাচারপূর্ণ অভিযোগ তোলার অভিযোগ উঠেছে।
ওই মনোনয়নপ্রত্যাশীর নিকটবর্তী এক আত্মীয়ের মাধ্যমে দাবি করা হয়েছে, শের আলী খান স্বপনের সমর্থকরা তাদের পোস্টার খুলে নিজের প্রার্থীর পোস্টার লাগিয়েছেন। তবে শের আলী খান স্বপনের নেতাকর্মীরা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
তারা জানান, শের আলী খান স্বপনের পোস্টার লাগানো হয়েছে ১১ নভেম্বর, অথচ এই অভিযোগ আনা হয়েছে ১৩ নভেম্বর — যা অভিযোগের অসত্যতা স্পষ্ট করে।
শের আলী খান স্বপনের সমর্থক গোষ্ঠীর এক মুখপাত্র বলেন, “আমাদের কার্যক্রম ও জনপ্রিয়তা অন্যদের তুলনায় বেশি হওয়ায় তারা ষড়যন্ত্র করে আমাদের থামানোর চেষ্টা করছে। এই অভিযোগ তারই অংশ।”



