মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্বামীর উপর অভিমান করে বিষপানে এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধু মর্জিনা বেগম (৪০) টেংরাখালী গ্রামের মোঃ আব্দুল বারীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পারিবারিক অভিমান থেকে মর্জিনা বেগম বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারিবারিক সচেতনতা ও মানসিক সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


