মো: নুর-বীন আব্দুর রহমান রাহাত, ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) পাবনার সাঁথিয়া উপজেলা জাসাস-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে সাঁথিয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে সাঁথিয়া ডিগ্রী কলেজ থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঁথিয়া বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার রক্ষা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।
বক্তারা বিশেষভাবে সাবেক ভিপি সরকারি বেড়া কলেজ, সাবেক যুগ্ম সম্পাদক পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক সাঁথিয়া উপজেলা বিএনপি ভিপি শামসুর রহমানের নেতৃত্বগুণের কথা তুলে ধরেন। তারা বলেন, “আমরা ভিপি শামসুর রহমানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।”
বক্তারা আরও উল্লেখ করেন, জনাব তারেক রহমান বলেছেন “জনতা যার, মনোনয়ন তার”। তাই ৬৮/১ পাবনা-১ আসনের একমাত্র জনপ্রিয় নেতা হিসেবে ভিপি শামসুর রহমানকে তারা সংসদ সদস্য হিসেবে সংসদে দেখতে চান।
👉 এসময় ভিপি শামসুর রহমান সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালিতে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি প্রশাসনকেও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং দলের কার্যক্রম ও জনতার সেবার মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
স্থানীয় জনতা আশা প্রকাশ করেন, ভিপি শামসুর রহমান সংসদে গিয়ে সাঁথিয়া-বেড়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন।


