ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অষ্টগ্রামের আনসার ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া

    admin
    September 28, 2025 11:17 pm
    Link Copied!

    অষ্টগ্রাম (কিশোরিগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন আনসার ভিডিপি প্রশিক্ষক। অষ্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র সমালোচনার ঝড় উঠলে অবশেষে নিজের ভূল স্বীকার করে ক্ষমা চাইলেন আনসার ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া।
    ‎
    ‎রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান উপস্থিত থেকে বিষয়টি মীমাংসায় ভূমিকা রাখেন।

    ‎জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে শারদীয় দুর্গাপূঁজার দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অষ্টগ্রাম উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া দুই সাংবাদিকের প্রতি অশোভন আচরণ করে বলেন, “সাংবাদিক পিটাইয়া হাওরে আইছি”। তিনি বলেন, আমি বাথরুমে থাকবো, বেডরুমে থাকবো আমার কাছে সাংবাদিক আসবে কেন? তার এই বিতর্কিত বক্তব্যে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারের মধ্যস্ততায় দেশের সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST