ঢাকাFriday , 6 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি!

    admin
    March 6, 2026 1:04 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে ৬ মার্চ দিবাগত রাতে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগিয়ে ২ টি গরু, গোয়াল ঘর, ঘরের মধ্যে থাকা মালামাল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে ।

    সরে জমিনে গিয়ে জানা যায়, উপজেলার পবনতাইড় গ্রামের ছিনত উল্যার ছেলে আসাদুল ইসলাম খাাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে হঠাৎ গভীর রাতে পাশ্বের বাড়ীর লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে ।

    আসাদুল ইসলাম ঘুম থেকে উঠে দেখে বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে। বিদ্যুৎ অফিসে আগুন লাগানোর বিষয়টি অবগত করলে তারা সংযোগ বন্ধ করে দেয়।
    ইতি মধ্যেই গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে ।
    এতে আসাদুলের ২ টি পুরে ছাই হয়ে যায় এ ছাড়াও গোয়াল ঘর, ও ঘরের মধ্যে থাকা মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
    সকালে আগুন লাগার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা মন্ডল ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহযোগিতার আশ্বস্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST