ঢাকাWednesday , 4 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা,শ্যামনগরে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    admin
    March 4, 2026 6:28 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরা,শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে পুকুরে গোসল করতে নেমে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    বুধবার (০৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম মৃত ফকির সরদারের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সুফিয়া বেগম। এসময় অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পাওয়া যায়।

    খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। এ বিষয়ে থানার এসআই মোঃ আবু সাঈদ জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST