ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে খাল পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন জয়নুল আবেদীন ফারুক

    admin
    April 11, 2026 6:04 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    নোয়াখালীর সেনবাগে মশাবাহিত রোগ প্রতিরোধ এবং খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে খাল পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সেনবাগ দক্ষিণ বাজারের সুয়াগাজী খাল থেকে উত্তর শাহাপুর পৌরসভার সীমানা পর্যন্ত এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জলাবদ্ধতা ও অপরিষ্কার খাল মশাবাহিত রোগের অন্যতম কারণ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় খাল পরিষ্কার রাখা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার নুর পেয়ারা বেগম, সেনবাগ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
    পৌরসভা সূত্রে জানা যায়, খাল পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম পরিচালনা করা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST