ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

    admin
    July 6, 2026 10:13 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    “উন্নয়ন পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
    সোমবার (৬ জুলাই) সকালে সেনবাগ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
    সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনা আক্তার, বিআরডিবির বর্তমান চেয়ারম্যান ও সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হান্নান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খুরশিদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
    বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের সার্বিক উন্নয়নে পল্লী অঞ্চলের জনগণকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
    আলোচনা সভা শেষে বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST