ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার

    admin
    March 19, 2026 4:21 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    নোয়াখালী সেনবাগ উপজেলায় সৈয়দ হারুন ফাউন্ডেশন আয়োজিত ৫নং অর্জুনতলা ইউনিয়নের গরিব,অসহায় ও কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    ১৯ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকেল ২- ঘটিকার সময় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ ইমরান হোসেন ও মোঃ মাহমুদুর রহমান রাকিব এর সঞ্চালনায় সুন্দর সাবলীন ভাষায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
    লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক,মোঃ হুমায়ুন কবির, নোয়াখালীর জেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ বি.আর.ডি.বি-র চেয়ারম্যান আব্দুল হান্নান লিটন, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এ,বি,এম শাহাদাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদ উল্ল্যাহ।
    আরো উপস্থিত ছিলেন – আব্দুল মোতালেব দুলাল, মোঃ কামাল উদ্দিন,মাওলানা মুফতি আব্দুল মাজেদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    টপস্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর স্বপ্নের মানবিক প্রতিষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশন এর অর্থায়নে ৫নং অর্জুনতলা ইউনিয়নের অসচ্ছল অসহায় দারিদ্র ৭০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST