ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫ ইং

    admin
    October 9, 2025 1:55 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব,সেনবাগ নোয়াখালী :-

    ‎নোয়াখালীর সেনবাগে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (PCL) পৌর ক্রিকেট লীগ ২০২৫”। আগামী শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, বিকাল ৩টা, সেনবাগ পৌরসভার কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।
    ‎
    ‎এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে লটারির মাধ্যমে নির্বাচিত GIANT CRICKETERS ও YOUNG FIGHTERS মুখোমুখী হচ্ছে, যা ইতিমধ্যেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি ও সাড়া জাগিয়েছে।
    ‎
    ‎টুর্নামেন্টটি পরিচালনা করছে সেনবাগ ক্রিকেট ক্লাব, যার প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান সুমন পুরো আয়োজনের সভাপতিত্ব করবেন।
    ‎
    ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোঃ আজিজুর রহমান মিশু এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য। উদ্বোধন করবেন মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোঃ মনির আহমেদ জুলেট, সাবেক সহ সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা ছাত্রদল।
    ‎
    ‎পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছেন সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিএনপি কর্মী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
    ‎
    ‎মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, TV9 BANGLA, bdposts.com, Channel A, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, Crime Report 24.com, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ 24 LIVE ও BNN।
    ‎
    ‎সেনবাগে এবার ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়তে যাচ্ছে! দর্শক ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দল হবে এবারের পৌর ক্রিকেট লীগের সেরা চ্যাম্পিয়ন।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST