ঢাকাFriday , 7 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের ফলো-আপ মেডিকেল ক্যাম্পেইন করছে দীঘিনালা জোন

    admin
    August 7, 2026 8:27 pm
    Link Copied!

    ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
    তাং ০৭/০৮/২৬ইং

    বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের জন্য একটি ফলো-আপ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
    আজ ০৭ আগস্ট ২০২৬ শুক্রবার দীঘিনালা জোন সদর দপ্তরে কার্যক্রম পরিচালিত হয়।

    উক্ত কর্মসূচিতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশগ্রহণ করেন।
    তারা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন সম্পন্ন হওয়া ২৮ জন রোগীর (পাহাড়ি ১৩ জন ও বাঙালি ১৫ জন) ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা করেন।

    পরীক্ষাকালে রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা, পরবর্তী পরিচর্যা সংক্রান্ত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
    দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অপারেশন-পরবর্তী রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকি নিশ্চিত করা হয়।

    উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল, চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST