ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্থগিত ব্রাকসু: এক দফা ঘোষণার দাবি শিবির সমর্থিত প্যানেলের

    admin
    December 10, 2025 3:04 pm
    Link Copied!

    বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

    বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী সংসদ তাদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলেও প্রশাসন দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষা করে আসছে। বিভিন্ন অভিযোগে তদন্ত কমিটি গঠন হলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের আস্থা ক্ষুণ্ন হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

    নির্বাচন কমিশন গঠনের পরও কমিশন ভোটার তালিকা সংশোধন ছাড়িয়ে অন্য কোনো প্রস্তুতি দৃশ্যমান করেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলেন, ধারাবাহিক অগ্রগতি নেই, কার্যক্রমেও যথেষ্ট গতি নেই, বরং ভোটার তালিকার অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট। এসবকে তারা “হাস্যকর ও অযৌক্তিক” হিসেবে আখ্যা দেন।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “খরগোশ চোখ বন্ধ করলে যেমন ভাবে তাকে কেউ দেখে না প্রশাসনও মনে করছে ছাত্রসমাজ কিছু বুঝতে পারছে না। শুধু কমিশন গঠন করলেই দায় শেষ, এমন ধারণা একেবারেই খরগোশসুলভ।”

    তাদের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ব্রাকসু পুনরায় চালুর প্রতিটি ধাপ এগোলেও একটি গোষ্ঠীর প্রভাবে নির্বাচন কমিশন এখন কার্যত জিম্মি। এমনকি মনোনয়ন দাখিলের শেষ দিন কোনো কমিশনারই অফিসে উপস্থিত ছিলেন না, ফোনেও ছিলেন অপ্রাপ্য।

    ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৪ ডিসেম্বর ২০২৫ এই নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কমিশনের কাজ ধারাবাহিক ও দৃশ্যমানভাবে এগিয়ে নেওয়া এবং মনোনয়ন দাখিলের শেষ দিনে কমিশনাররা অনুপস্থিতির স্পষ্ট ব্যাখ্যা প্রদান, এই তিনটি দাবি তুলে ধরেন।

    শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, “নির্বাচন নিয়ে প্রশাসনের টালবাহানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তফসিল অনুযায়ী নির্বাচন না হলে আমরা এক দফা কর্মসূচি দেব। যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করছে সেই প্রশাসনের রদবদল চাই।”

    শিক্ষার্থীরা আরও বলেন, ক্যাম্পাসে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা প্রতিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে ছাত্রসংসদ পুনরায় চালু হওয়া জরুরি। শহিদের রক্তস্নাত ক্যাম্পাসে অতীতের অস্বচ্ছ সংস্কৃতি ফিরে আসার সুযোগ তারা দেবেন না বলেও দৃঢ় অবস্থান জানান।

    সংবাদ সম্মেলনের শেষে তারা বিশ্ববিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST