ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে – ব্যারিষ্টার নওশাদ জমির

    admin
    November 7, 2025 10:07 pm
    Link Copied!

    পঞ্চগড় প্রতিনিধিঃ আনিসুর রহমান মানিক ।

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছিল। বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে ধ্বংস করেছিল। মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমার আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
    তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
    বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করে।
    গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST