ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারিতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাইয়ের মৃত্যু।

    admin
    December 6, 2025 12:15 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    পারিবারিক বৈঠকে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল ইসলাম বাবু(৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাজিরহাট মন্দাকিনী এলাকার জহুর কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

    ছুরিকাঘাতে নিহত রবিউল ইসলাম বাবু ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধা জহুর কোম্পানির বড় পুত্র বলে জানা গেছে। ঘাতক তাদের আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাজিরহাট মন্দাকিনী এলাকার জহুর কোম্পানির বাড়িতে বিয়ের বৈঠকে সামাজিক বিষয় নিয়ে কথা কাটাকাটি আপন চাচাতো ভাইয়ের সাথে জেঠাতো ভাই রবিউল ইসলাম বাবু। বৈঠক শেষে রবিউল ইসলাম বাবু বের হচ্ছিল এমন সময় ঘাতক আপন চাচাতো ভাই উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নাজিরহাট বেসরকারি হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST