ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারিতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহিত

    admin
    October 7, 2025 9:40 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তিনি রাউজান থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে ফেরার পথে হাটহাজারী এলাকায় অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এসময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, যার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

    মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া তার ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। এলাকাবাসীর বরাতে জানা যায়, বিকেল ৫টার দিকে আবদুল হাকিম ও আরও একজন ব্যক্তিগত গাড়িতে চড়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী তার গাড়ির পিছু নেন এবং গুলি ছোড়ে, ফলে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো হবে এবং এরপর আইনি প্রক্রিয়া শুরু হবে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST