ঢাকাFriday , 10 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে উদয়ন সংঘের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবিক সেবা ক্যাম্প অনুষ্ঠিত

    admin
    October 10, 2025 11:11 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা উদয়ন সংঘের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও মানবিক সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন এবং আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে খৎনা, নাক-কান ফোঁড়ানো, ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষাসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছুয়াঘোনা উদয়ন সংঘের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন।

    চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার লায়ন ডাঃ হাফিজুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহিম বাদশা।

    এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আজিজ উল্লাহ,
    যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির, কোষাধ্যক্ষ হাসান বাবু,
    সদস্য ইমতিয়াজ, মুবিন, আলাউদ্দিন, সৈয়দ মহিম, শাহাদাত হোসেন রোহান,
    সিনিয়র কার্যকরী সদস্য মাহবুবুল আলম, মোঃ আবদুল হালিম,
    সদস্য সাইমন, ফয়েজ উল্লাহ,
    শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের সহকারী পরিচালক হানিফ বাদশা,
    এবং আজব নুর বেগম ফাউন্ডেশন টিমের সদস্য ওমর উদ্দীন অভি, আরফাতা, শাকিল সিকদার, জাহিদুল ইসলাম শাকিল, মুন্নাসহ সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় বক্তারা বলেন

    > “আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান সমাজে যখন অনেকেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন মাছুয়াঘোনা উদয়ন সংঘ ও সহযোগী সংগঠনগুলো যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা এক অনন্য দৃষ্টান্ত।

    বিনামূল্যে খৎনা, নাক-কান ফোঁড়ানো, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মতো মানবিক সেবা মানুষের জীবনে সরাসরি উপকার বয়ে আনে। সবচেয়ে বড় কথা, এই উদ্যোগগুলো সমাজে সহমর্মিতা, ভালোবাসা আর ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

    আমি আশা করি, যুব সমাজ এমন মানবিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে সেবার চেতনায় উদ্বুদ্ধ করবে। একদিন এই প্রজন্মই দেশ ও সমাজের প্রকৃত পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST