মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নং ধলই ইউনিয়নের শাহজাহান শাহ দরগাহ গেইট এলাকায় রামগড় মহাসড়কের উপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নাজিরহাট গামী একটি বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী নিহত হয়েছে, তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, মির্জাপুর ইউনিয়নের সরকারহাট থেকে বাজার করে দরগাহ গেইট এলাকায় গিয়ে রাস্তা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়েছিল ষাটোর্ধ এই বৃদ্ধ, সেখানে পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে বয়োজ্যেষ্ঠ লোকটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল রেপার করেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজিরহাট হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশ জব্দ করে।



