ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, তিন ফার্মেসীকে জরিমানা।

    admin
    October 14, 2025 7:07 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে তিন ফার্মেসীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার বাসস্ট্যাণ্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ফার্মেসি গুলো হলো হাটহাজারী মেডিকেল হল, নিউ বি আলম ফার্মেসি ও বি এইচ ফার্মেসি।

    বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না রাখা দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST