ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু

    admin
    November 20, 2025 6:26 pm
    Link Copied!

    আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম), প্রতিনিধি :

    বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) ‍দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন শুরু।

    বৃহস্পতিবার বিকাল থেকে শুরু ও শুক্রবার দিনব্যাপী ঐতিহ্যবাহি এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

    শুক্রবার বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারীর বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও স্বাগত বক্তব্য রাখবেন।

    বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে। সংখ্যাধিক্যের কারণে বৃহস্পতিবার বাদ ইশা এবং মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা মিলে মোট দুই সেশনে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া তিন হাজার তরুণ আলেমকে দস্তারে ফযীলত বা বিশেষ সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

    জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.), মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, আল্লামা কবীর আহমদ, আল্লামা আহমদ দীদার কাসেমী সহ জামিয়ার সকল মুহাদ্দিসের বরকতময় হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।

    এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফাতায়াতুল্লাহ (দা.বা.) জানান, ফারেগীন তরুণ আলেমদের সংখ্যাধিক্যের ফলে পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ২০ নভেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ২১ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে পাগড়ি গ্রহণের টোকেন দেওয়া হবে।

    তিনি আরো জানান, বৃহস্পতিবার টোকেনধারী গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ফারেগীন আলেমগণকে প্রথম সেশনে বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে পাগড়ি পরানো হবে। এরপর দ্বিতীয় সেশনের পাগড়ি বিতরণ করা হবে মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা গত শিক্ষাবর্ষের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST