ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে এসআইএল-এর আয়োজনে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

    admin
    September 11, 2025 7:25 pm
    Link Copied!

    ঝিনাইগাতী প্রতি‌নি‌ধি/

    শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, ইআরটি সদস্যগণ ও সরকারি কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় ইআরটি সদস্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ সভায় মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন, “হাতি-মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। খাদ্যের সন্ধানে হাতি লোকালয়ে এলে কেউ হাতির কাছাকাছি গিয়ে যেন ভিডিও বা লাইভ না করে- সেদিকে সতর্ক থাকতে হবে। হাতি তাড়ানোর জন্য ইতোমধ্যেই পাহাড়ি মানুষের মাঝে প্রচুর কেরোসিন তেল ও জগ লাইট দেওয়া হয়েছে। দূরত্ব বজায় রেখে মশাল জ্বালিয়ে ও জগ লাইটের আলোর মাধ্যমে হাতিকে বনের ভিতরে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এছাড়াও হাতি লোকালয়ে দেখা গেলে বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মতবিনিময় শেষে এসআইএল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হাতি তাড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ৪০ লিটার কেরোসিন তেল প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST