লালমনিরহাট প্রতিনিধি//
লালমনুরহাট জেলার হাতীবান্ধা উপজেলাতে প্রাথমিক শিক্ষা অফিস। এটা যেন ছিলো দুর্নীতির আঁতুড়ঘর, বিগত আ’লীগ আমলে পুরো অফিস নিয়ন্ত্রণ করতো ‘ভগ্নিপিতা নামে খ্যাত একজন ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই ‘ভগ্নিপিতা’ আর অফিসে আসেন না। ইতোমধ্যে বিভিন্ন অভিযোগ দ্বায়েরে দুইজন সহকারী শিক্ষা কর্মকর্তার বদলীও হয়েছেন। গত, ৫ আগস্ট-র পর থেকে দেখা যাচ্ছে যে ওই শিক্ষা অফিসের আশেপাশে নতুন কিছু দালালের আবির্ভাবও হয়েছে। দেখা যাচ্ছে ওই সব দালালরা অনিয়ম ও দুর্নীতের পক্ষে সাফাই গাইছেন এবং নতুন করে ফন্দি-ফিকির তৈরী করছেন। এসব নিয়ে হাতীবান্ধার প্রাথমিক শিক্ষক সমাজ আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে । যদিও নবাগত হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত প্রাথমিক শিক্ষা পরিবার গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তবে সাধারণ শিক্ষকরা দালাল দুর্নীতি মুক্ত শিক্ষা অফিসের দাবী তুলেছেন।


