ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হিলিতে ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন

    admin
    September 12, 2025 6:31 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি//..

    দিনাজপুর জেলা হাকিমপুর হিলি, ২ নং বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে, বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা ছুটে চলে আসেন, বোয়ালদাড় স্কুল এন্ড কলেজের হল রুমে।

    আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল দশটায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের নিয়ে সভা শুরু হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ শাহিনুর ইসলাম, আমির, ২ নং বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতে ইসলামী,

    উক্ত আলোচনা সভায়, হাকিমপুর উপজেলার আমির, মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা সত্যি পথে চলি, আমরা মহান আল্লাহ তায়ালাকে ভয় করি, আল্লাহ এবং রাসুল (সা:) কে অনুস্মরণ তাই আমাদের সব জায়গায় অনেক জন প্রিয় তা বেড়েই চলছে, আগামীতে ছিল আর ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ, তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনের জন্য প্রার্থী আমাদের দেওয়া হয়েছে, সময় মত তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ সৈকত হোসেন বলেন, গত ১০ দিনের মধ্যে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য ওয়ার্ড পর্যায়ে নির্বাচনের জন্য কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে,আর ঢাকা ছাত্র নির্বাচন প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কোন দল বাংলাদেশে নেই, ছাত্র ছাত্রী দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কত ভালোবাসেন, ছাত্ররা বিপুল পরিমাণ ভোটে ভিপি নির্বাচিত করেছেন, এটাই তার প্রমাণ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ আমির ও সংসদ সদস্য প্রার্থী, মোঃ আনোয়ারুল ইসলাম, তিনি বলেন, ইসলামের জন্য আমরা কাজ করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, আমরা আগামী নির্বাচনে জয় লাভ করলে সরকার গঠন করতে পারলে এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

    তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। রাষ্ট লুটপাট ধ্বংস মারামারি খুনাখুনি এসব কিছুই হতে আমরা দিব না আমরা চাই ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর সমাজ রাষ্ট্র যে সমাজে সাধারণ মানুষ তার নিজ গতিতে চলতে পারবে। যেখানে কোন সন্ত্রাসী কার্যক্রম থাকতে পারবে না, যেখানে কোন চাঁদাবাজ থাকতে পারবে না আমি সকল স্তরে সাধারণ মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থাকার জন্য এবং একটি করে ভোট দাঁড়িপাল্লায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST