ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হিলিতে রাজনৈতিক মামলায় গোলাম রব্বানী আটক।

    admin
    September 8, 2025 9:38 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরের হিলিতে রাজনৈতিক মামলায় উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা গোলাম রব্বানীকে (৪০) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ । তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর ম্যানেজার ছিলেন বলে জানা যায়।

    রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হিলি থেকে তাকে আটক করা হয়। এবং গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর(রাজধানী মোড়) এলাকার আব্দুর রহিমের ছেলে।

    হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দক্ষিন বাসুদেবপুর (রাজধানী মোড়)এলাকার গোলাম রব্বানী তিনি সাবেক চেয়ারম্যান এর ম্যানেজার ছিলেন এবং আওয়ামী লীগের সাথে জরিত থাকায় সন্দেহভাজন আসামী ছিলেন একারনে তাকে আটকের অভিযান চালানো হয় কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি আজকে হিলিতে আসলে তাকে আটক করা হয়। এবিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

    হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আরও বলেন, তাকে আটকের খবর পেয়ে উৎসুক জনতা থানার সামনে বিকালে দীর্ঘক্ষন বিচারের দাবীতে বিক্ষোভ করেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি গোলাম রব্বানী যে ধারায় অপরাধী তাকে সেই মামলায় চালান করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST