ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ

    admin
    October 9, 2025 2:47 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ অক্টোবর বেলা ১২টায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ, হোসেনপুর কটিয়াদি সার্কেলের এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন।

    সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তি দূর করার জন্য সতর্ক করা হয় এবং নিজেদের মধ্যে মাদকবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST