ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজ আটকের নিন্দায় মানববন্ধন

    admin
    October 9, 2025 2:56 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হোসেনপুরে ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ, হোসেনপুর শাখা-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনের সভাপতিত্ব করেন ফিলিস্তিন সংহতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির। বক্তারা বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমসহ ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজে থাকা চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটককে মানবতার বিরুদ্ধে কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানান। সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, তপন চন্দ্র সরকার, শ্রমিক সংগঠনের সদস্য সচিব এবায়াদুল ইসলাম এবং কৃষক সংগঠনের নেতা জমির উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, “মানবতার ডাকে ফিলিস্তিনে সহায়তা পৌঁছে দিতে যাওয়া জাহাজে হামলা ও আটক অমানবিক ও ন্যক্কারজনক। অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST