ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

    admin
    November 11, 2025 11:47 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি):

    বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের রাঙামাটি জেলা শাখার অনুমোদনক্রমে বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
    মঙ্গলবার  (১১ নভেম্বর) জেলা সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমা এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান কাদের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেন।

    ঘোষিত কমিটিতে নোমাইনুল ইসলাম -কে সভাপতি, মো. রফিকুল ইসলাম রিয়াজ -কে সাধারণ সম্পাদক এবং সবিনয় চাকমা -কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
    একই সঙ্গে পৌর শাখায় মো: হাসান আলী সভাপতি ও মো. ইমরান হোসেন সাধারণ সম্পাদক, মো: শরীফ উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

    নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, “ডিজিটাল যুগে বিএনপির আদর্শ ও রাজনীতি অনলাইনে ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    জেলা সাইবার দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে দলের ডিজিটাল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST