ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদক কারবারিদের ধরে পুলিশে দেন- বাবর

    admin
    November 16, 2025 5:49 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

    সামজে মাদক ও জুয়া বেড়ে গেছে। এলাকায় যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমার অভিযান শুরু হয়ে গেছে। যেখানেই মাদক পাবেন সেখানেই আপনারা ধরবেন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিবেন। আর এর জন্য যদি কেউ তদবির করে তাকে আগে ধরবেন। তদবিরকারীদের আগে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    রবিবার (১৬ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলা কাইটাইল ইউনিয়নে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।

    তিনি বলেন, একটি পরিবারের একজন ব্যাক্তি যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাহলে পুরো পরিবার ধংস হয়ে যায়। মাদকের জন্য সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং নানা অপরাধের সাথে জড়িত হয়। আমরা যুব সমাজকে নষ্ট হতে দিতে পারি না। তাই আপনারা মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কোন রকম সমস্য হলে আমাকে সরাসরি জানাবেন। আমি আছি আপনাদের সাথে।

    তিনি আরো বলেন, আমি দীর্ঘ সাড়ে ১৭ বছর পর জেল থেকে বের হয়ে আপনাদের কাছে এসেছি। অতীতে কি হয়েছে তা আমি জানতে চাই না, বলতেও চাই না। কে কি করলো সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই। এখন আমি উন্নয়নের রাজনীতি করবো। কর্মসংস্থানের রাজনীতি করবো। স্বামলম্বী হওয়ার রাজনীতি করবো। আগামীতে কিভাবে আমাদের প্রজন্মকে ভালো রাখা যায় সেই রাজনীতি করতে হবে।

    রবিবার দুপুরে তিনি নির্বাচনী প্রচারনা শেষ করেন। এর আগে গত শুক্রবার মনোনয়ন পেয়ে তিনি প্রথম নেত্রকোনায় আসেন। ওই দিন বিকেলে মদন উপজেলা পাবলিক হল মুক্ত মঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া। শনিবার ও রবিবার মদন উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচারনা সভা গনসংযোগ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST