ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনার বামনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও সমাবেশ

    admin
    November 16, 2025 5:53 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি :

    বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৬ নভেম্বর) উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।

    এসময় তারা বলেন, বামনা উপজেলা ছাত্রদল আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। গঠনমূলক রাজনীতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST