ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

    admin
    November 18, 2025 4:43 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামের মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা ও মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’। মঙ্গলবার সকাল নয়টা দুপুর একটা পর্যন্ত মাদরাসা ও বিদ্যায়ল মাঠে এ কার্যক্রম চলে। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ রাফি, ইসরাফিল, মাহিন, রাফি, মডারেটর কেফায়েত, সদস্য রিপাত ও রাকিসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত করায় চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সকলকে অভিনন্দন জানান স্থানীয়রা।
    চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’-এ প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে আমরা মানবতার কল্যাণ কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে তরুণ সমাজকে উৎসাহিত করছি। গতকাল পর্যন্ত ২৭২৫ ব্যাগ রক্ত বিনামূল্যে দান করা হয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST