ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

    admin
    November 19, 2025 6:07 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুরে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
    প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধিমালা-২০২৩–এ সাব-টেকনিক্যাল সব পদে ডিপ্লোমা ইন লাইভস্টক যুক্ত করে বিধিমালা সংশোধন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ দ্রুত নিয়োগের দাবিতে গোপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনের জানালার কাঁচ ভাঙচুরও করে।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জোবায়ের আহম্মেদ, ইশতিক আহমেদ হিমেল, হাবিবা বিনতে হারুন ও মো. মহাতাব আলী বক্তব্য দেন।

    শিক্ষার্থী মো. জোবায়ের আহম্মেদ বলেন, আমরা এর আগেও ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা অন্যায়। অথচ নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

    শিক্ষার্থী হাবিবা বিনতে হারুন বলেন, নিয়োগবিধিমালা সংশোধন না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি বাতিল না হলে আমাদের আন্দোলন চলবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST