ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলায় ৫ম শ্রেণির ছাত্রীকে উত্যক্তের অভিযোগ উঠেছে: সহকারী শিক্ষকের বিরুদ্ধে

    admin
    November 19, 2025 6:09 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম নিয়মিত তার মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেন এবং খারাপভাবে শরীরে স্পর্শ করেন। এ ঘটনা জানাজানি হলে ছাত্রীটি ভয়ে স্কুলে যেতে না চাইলে পরিবার কারণ জানতে চাইলে পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে অভিভাবক আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।

    অভিযুক্ত সহকারী শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দেন।

    যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন,
    লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিওকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST