ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোনায় তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

    admin
    November 20, 2025 6:24 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

    এসময় আরও উপস্থিত ছিলেন—জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল খান ইমনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তাঁর নির্বিঘ্ন স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিল শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST