অষ্টগ্রাম প্রতিনিধি, কিশোরগঞ্জ :
শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায়, বিদ্যালয় সার্বিক পরিচালনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলেও ক্ষমতার অপব্যবহার করে কর্মরত প্রধান শিক্ষকসহ তার চামচামী না করা শিক্ষকদের সাথে দীর্ঘদিন ধরে অশালীন আচরণ,হুমকি, মানসিক নির্যাতন করে আসার অভিযোগ ওঠেছে উপজেলার আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। শিক্ষকরা জানান- ওই সভাপতি স্থানীয় বিএনপি নেতা আশফাক চৌধুরী দলীয় প্রভাব দেখিয়ে শিক্ষকদের নারী কেলেঙ্কারীসহ শারীরিক,মানসিক নির্যানের হুমকি প্রদান করে আসছে। অকারণে নানা চাপ সৃষ্টি করে শিক্ষকদের হেনস্তা করে আসছে। তার ভয়ে শিক্ষকরা সদা ভীত সন্ত্রস্থ থাকে। এতে শিক্ষার পরিবেশ মারত্বকভাবে বিঘ্নিত হচ্ছে বলে তারা জানান। উপায়ান্তর না পেয়ে প্রধান শিক্ষকসহ এমপিওভূক্ত ১১জন শিক্ষা এর প্রতিকার চেয়ে ১৬ নভেম্বর ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আশফাক চৌধুরী জানান- শিক্ষকদের নানা অনিয়ম রয়েছে। সভাপতি হিসেবে আমি এসব অনিয়ম দূর করার চেষ্টা করেছি। তাছাড়া একটি চক্র আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উত্থাপন করছে।
অষ্টগ্রাম ইউএনও মোছাঃ দিলশাদ জাহান জানান- শিক্ষকদের অভিযোগ পেয়েছি। এখন আর আগের সভাপতি নেই। জারীকৃত সরকারি পরিপত্রে এখন আমি সভাপতি। তবে শিক্ষকদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখব।



