ইব্রাহিম হোসেন হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি //
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে আমন ধানের ফসল উৎসব মুখর পরিবেশে কাটা শুরু হয়েছে,
আজ ২২ শে নভেম্বর দুপুর ১২ টায় হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অত্র উপজেলায় ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
কৃষকরা বলেন, বিভিন্ন পোকামাকড় দমন বাতাসে ধান পড়ে যাওয়া সব মিলে এবারে আমন ধানের ফসল অনেক ভালো হয়েছে, কিন্ত ন্যায্য মজুরি আমরা পাই না, কিছু দিন পর রবি শস্যে শুরু হবে আমাদের রাসায়নিক সার প্রয়োজন।
তাই উপজেলা কৃষি অফিসের কাছে চাওয়া, ধানের ন্যায্য মজুরি ও রবি শষ্যে সঠিকভাবে আমরা যেন পাই, না হলে আমাদের অনেক ঋণের পড়তে হবে। এবং আমরা কৃষকরা পরিবার নিয়ে অনেক সমস্যায় পড়তে পারি। সরকার সহ স্থানীয় অফিসের কাছে অনুরোধ, আমন ধানের ফসলের দাম বৃদ্ধি সহ রবি শস্যের জন্য রাসায়নিক সার সঠিক ভাবে বিতরণ করা হয়।



