ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের সাথে ভোলাহাট প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ!!

    admin
    November 27, 2025 7:29 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় যোগদানকৃত নয়া অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের সাথে বৃহস্পতিবার বেলা ১টা দিকে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ।

    এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক (দৈনিক সংবাদ) মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি ও সদস্য (দৈনিক আমার সংগ্রাম) মোঃ রবিউল ইসলাম রাব্বি, সদস্য (দৈনিক খবরের ডাক) সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম ও (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ) মোঃ ইয়াকুব আলী।

    মানবিক, কবি ও ন্যায়নিষ্ঠাবান ব্যক্তিত্ব নয়া অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের সাথে আলাপচারিতায় তিনি তার স্বরচিত কবিতা পাঠান্তে উপস্থিত সাংবাদিকদের সাথে খোলামেলা তার জীবনের কিছু কাহিনী ব্যাখ্যা করে বলেন, আমি ভোলাহাটের শান্তিপ্রিয় মানুষের সাথে একজন প্রকৃত মানুষ হিসেবে ও একজন ভাই হিসেবে সকলের সহযোগিতা নিয়ে চলতে চাই। আমি কোনদিন দু’নম্বরীর টাকার ধান্ধা করিনি আর করার ইচ্ছাও নেই আমার চাকরীর শেষমূহুর্তে এসে বলে তিনি ভোলাহাট উপজেলার আইন-শৃঙ্খলার বিষয়ে আলোকপাত করেন।

    নয়া অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের গ্রামের বাড়ী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখে ভোলাহাট থানায় যোগদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST