ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মা শাসন করে এক চড় মারলে কিছুক্ষণ পরে ছেলেটি মারা যান

    admin
    November 28, 2025 4:06 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে আসিক (১১)।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিজ বাড়িতে শিশু সন্তান আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারে আলেয়া বেগম। এ সময় শিশুটি স্পর্শকাতর স্থানে আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।

    মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাসন করতে গেলে মায়ের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে। থানা পুলিশে খবর দেয়া হয়েছে।

    শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, খবর পেয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST