ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

    admin
    November 29, 2025 6:05 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু। নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
    নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
    হান্নান খান উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। এসময় উন্নত চিকিৎসার জন্য ওই ৪ জনকে খুলনায় পাঠানো হয়। পরে শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খান পক্ষের হান্নান খান মারা যান।
    নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST