ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

    admin
    November 30, 2025 5:47 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (টাঙ্গাইল) প্রতিনিধি

    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST